
Biography: Girish Goiric
Girish Goiric is a prominent poet, editor, translator and organiser. He was born in Bangladesh on 15 August 1987. He started writing at a very early age when he was around 5 years old. When he was studying in school, he made an impression by reading Ramayana, an epic by Valmiki, and Mahabharata, an epic by Krishna-Dwaipayan Vyasa, at the young age.
Till now, four of his Bengali poetry books have been published titled Khudharto Dhaner Namta (2016), Ma Adiporbo (2017), Dom (2018) and Meditationguccho (2020). He’s edited a collection of interviews of Bangladesh’s famous poet, Nirmalendu Goon, named Boithok Khanai Nirmalendu Goon (2020).
He has founded a multilingual international online literary magazine named Poem Vein (www.poemvein.com). He’s the editor and publisher of this magazine. He’s also a general editor of Bangladesh Kobita Moncho, a notable organisation of Bangladeshi poets.
In 2018, Nabangkur arranged a solo poetry reading session of him at a historical place of Kolkata, College Street Coffee House. Also, his first solo poetry reading session was organised by Hrithibeeroth in 2017 in Bangladesh. He gave a speech at Banipur Art Society and Institute of Culture, India. He attended several literary festivals at home and abroad, including SAARC Literature Festival.
He studied B. Com and M. Com in Accounting at National University, Bangladesh. After changing several jobs, he found his passion in journalism. Currently, he’s working at a popular national daily newspaper of Bangladesh, The Daily Janakantha.
His poems have been translated into numerous languages and published in the famous literary newspapers of Afghanistan, Bhutan, China, England, India, Maldives, Nepal, South Africa, Spain, Sri Lanka, and many more.
–
Translated by Asmaul Husna
*****
(BENGALI language : Bio of Girish Goiric)
গিরীশ গৈরিকের পরিচিতি
গিরীশ গৈরিক একজন কবি, সম্পাদক, প্রাবন্ধিক, অনুবাদক ও সংগঠক হিসেবে খ্যাত। তিনি ১৫ আগস্ট ১৯৮৭ সালে বাংলাদেশে জন্মগ্রহণ করেন। বয়স যখন পাঁচ তখন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। খুব ছেলেবেলায় তিনি আদিকবি ঋষি বাল্মীকি রচিত মহাকাব্য ‘রামায়ণ’ ও কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাকাব্য ‘মহাভারত’ পাঠ শেষ করে স্কুলে সারা ফেলে দিয়েছিলেন।
ইতোমধ্যে প্রকাশিত হয়েছে গৈরিকের চারটি কবিতার বই : ক্ষুধার্ত ধানের নামতা (প্রকাশকাল ২০১৬), মা আদিপর্ব (প্রকাশকাল ২০১৭), ডোম (প্রকাশকাল ২০১৮) ও মেডিটেশগুচ্ছ (প্রকাশকাল ২০২০)। সম্পাদনা করেছেন বাংলাভাষার বিখ্যাত কবি নির্মলেন্দু গুণের সাক্ষাৎকার বিষয়ক বই: বৈঠকখানায় নির্মলেন্দু গুণ (প্রকাশকাল ২০২০)।
তিনি সাহিত্য সেবার জন্য গড়ে তুলেছেন www.poemvein.com নামক বহুভাষিক আন্তর্জাতিক অনলাইন সাহিত্য ম্যাগাজিন। তিনি এই পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক। তাছাড়াও তিনি বাংলা ভাষার গুরুত্বপূর্ণ সংগঠন ‘বাংলাদেশ কবিতা মঞ্চ’-এর সধারণ সম্পাদক।
২০১৮ সালে ভারতের প্রাচীননগরী কলকাতার সংস্কৃতিক কেন্দ্রবিন্দু ঐতিহাসিক College Street Coffee House-এ তার একক কবিতা সন্ধ্যার আয়োজন করেছিলো ‘নবাঙ্কুর’। যদিও ২০১৭ সালে তার প্রথম একক কবিতা সন্ধ্যার আয়োজন করেছিলো বাংলাদেশের ‘হৃথিবীরথ’। তিনি বক্তৃতা করেছেন ভারতের Banipur Art Society and Institute of culture-এ। তাছাড়া তিনি SAARC literature festival-সহ দেশ ও বিদেশের বহু সম্মানীয় সাহিত্য উৎসবে অংশগ্রহণ করেছেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তিনি বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকসহ স্নাতকোত্তর করেন। বিভিন্ন পেশা বদল করে অবশেষে বেছে নিয়েছেন সাংবাদিকতা। বর্তমানে তিনি বাংলাদেশের জনপ্রিয় জাতীয় দৈনিক দ্য ডেইলি জনকণ্ঠ পত্রিকায় কর্মরত আছেন।
গিরীশ গৈরিকের কবিতা বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, চীন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, স্পেন এবং দক্ষিণ আফ্রিকার খ্যাতিমান সাহিত্য পত্রিকা এবং দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।
The Poet
Every dawn, you open your shoes for going down
The fogs disappear as soon as the sun sheds light
On twilight, a black and a white cat purr all of a sudden
Again at dawn, the two cats meow before you open your shoes
You assume that the differences between the two cats are a day and a night
The meow sound— world’s chaos, an eternal friend of silence
One day, you will stop walking barefoot on this earth
The civilization will be counted from your footsteps
How old are you? How much pain have you suffered?
When your child is dying, why your wife’s tear has rolled through her forehead
The civilization will unfold those stories
By mapping your footsteps
But, the poets who show their middle finger to the civilization
And walk through the earth with shoes on
How will civilization calculate their histories?
**
Gender
On a winter morning, after taking a bath in the pond
My penis has taken the shape of my childhood days
It’s reminded me of the naked days of my childhood
Playing with marbles, flying kites and floating on the water
Like a hippopotamus
When the idea of transgender comes in mind,
Who’s first, second or third?
The discrimination brings the past of sadness and eternal melancholia
As if in the butcher shop, the butcher is selling the meat of cow
By showing the testicles of the bull
In a front war, where people’s phalluses become their weapons
Do they remember their mothers and sisters at that moment?
Or human beings also become beasts?
Human beings!
When they cross a life by evolving with the pages of a dictionary,
Do they ever think—
After death—
Do the dicks have any role to play?
Do they become human or men?
Dear civilization, tell me:
When it’s the affair of who’s the best—
In the process of neglecting one another
Can the human-faced beasts be turned into humans?
**
Unidentified Corpse
The darkness, white or brown as you assume, is sleeping on the morgue
Fragrances are roaming around from the dead bodies
Warming someone’s blood
In this quiet darkness,
Kalu, a Dom, is sitting alone beside the bodies
Perhaps, he’s not lonely
Sometimes, he talks with the dead bodies and says:
„An unidentified dead body is still waiting to be buried. People say this body has gambled with the religion of human civilization. That’s why it’s lying in the morgue months after months.“
The instructions have come—
Tonight, when the city would be asleep
This body needs to be buried
The fog of the winter wrapped the body with white linen like a shroud
It’s late at night!
The crickets are tired, sleeping
Only an unidentified dead body is awake
On the pushing cart of Kalu
He comes to the back of the pushing cart
And surprisingly discovers
There’s no sign of religion on the left leg
For the burial process
He becomes puzzled
What to do now?
He usually follows the signs—
Hindu, Muslim, Buddhist or Christian!
The night has become darker and deeper
Kalu stands beside the graveyards
He drowns into deep thoughts
Where can he put the body out of four varieties of graves?
Then, he unwraps the white clothes of the body
Looks at it with the mild light of the hurricane lamp
The body of a teenage boy or girl
The rays of pure love are reflecting from the face
He looks at the bosom of the body
The muscles are torn
His eyes go far
Lumps of blood clotted, turned black
The vagina has been ripped up
Out of the blue, his young daughter’s face comes in his mind
He bonds with this body in fatherly affections
After watching the whole of it,
He fails to recognise religion in a body
Now, what he’s supposed to do
Where will he keep the dead body?
At first, he goes to the grave for the Hindu
He can’t settle his mind
He follows the grave of each religion
Muslim, Buddhist and Christian
Each time, he disappoints himself
By then, the sun peeps from the east
It starts to erase darkness
He faces towards the sun
Lifts his two hands as if to worship
And chants,
„Dear sun, there’s no grave in this world where I can bury a human being!
Listen, I’m creating such a unique grave from today
Where no Buddhist, Muslim, Hindu or Christian will be buried
But a human being!“
**
The Wings
When a flock of migratory birds are tired of flying
In the middle of the sea
They wonder could they reach the bank of the sea?
On the top, the sky is limitless
On the down, endless water
On the far distance, the land lies somewhere
Seldom, the sky barks
As if the storm might start anytime soon
Nowhere to rest
If they rest, the inevitable deaths will welcome them
Will they surrender?
I’m in such a situation
I surrender to death when I come to rest in you
The way the spiders choose death
While enjoying the pleasure of mating
Those tired birds
Flapping their wings fast to come to the bank
And see that—
Someone is gulping the air from the sky
Hail world! Is there any value of wings where there’s no air?
Is there any value of soul where there’s no air?
Soul, is she the goddess of air or limitless sky?
Such a sky where people’s souls roam like birds?
Or where poems suffer in asthma as the old beggarwoman .
–
Translated by Asmaul Husna
**
(BENGALI language Poem)
কবি
রোজ ভোরে তুমি জুতা খুলে নিচে নেমে যাও
তারপর অনেক সূর্য শিশিরের বুকে উত্তাপ জমিয়ে নিঃশেষ হয়ে যায়।
গোধূলিতে একটি সাদা ও কালো বিড়াল ম্যাঁও করে ডেকে ওঠে
আবার ভোরে–তোমার জুতা খোলার পূর্বেই বিড়াল দুটি পুনরায়
ম্যাঁও করে ওঠে।
এভাবে তুমি ধরে নিলে ওই সাদা ও কালো বিড়ালের পার্থক্য হলো
দিন ও রাত
আর এই ম্যাঁও ধ্বনি–জগতের কলরব, নিস্তব্ধতার পরমবন্ধু।
পৃথিবীর বুকে তোমার এই নগ্নপায়ে হেঁটে যাওয়া যেদিন থেমে যাবে
সেদিন সভ্যতা পায়ের ছাপের অঙ্ক কষে জেনে নিবে–
তোমার বয়স কত ছিলো? তুমি কতটা দুঃখ পেয়েছিলে?
তোমার সন্তানের মৃত্যুর সময়–স্ত্রীর চোখের জল
কেন কপালে গড়িয়ে পড়েছিল?
সেসব ইতিহাস খুঁটে খুঁটে বের করে নেবে সভ্যতা
তোমার ওই পায়ের ছাপচিত্রের অঙ্ক কষে।
কিন্তু যেসকল কবি সভ্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে
পৃথিবীর বুকে জুতা পায়ে হেঁটে চলে গেছে
তার বেলায় কী অঙ্ক কষে রাখে সভ্যতা!
**
লিঙ্গাস্ত্র
শীতের সকালে পুকুরে স্নান শেষে দেখি আমার লিঙ্গ শৈশবের নুনু হয়ে গেছে
এভাবে মনে পড়লো শৈ শবের সেই নগ্নবেলার দিনগুলি
মারবেল খেলা, ঘুড়ি উৎসব আর জলহস্তীর মতো জলে থাকার গল্প।
লিঙ্গান্তর প্রসঙ্গে এখন মনে হয়ে–কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয়
এই বিভাজন দুঃখের অতীত, বেদনারও অনন্ত আকাশ।
যেন কসাইয়ের দোকানে ষাঁড়ের অন্ডকোষ ঝুলিয়ে–
স্ত্রীবাচক পশুর মাংস বিক্রি।
সমর যুদ্ধে লিঙ্গ যখন অস্ত্র হয়ে ওঠে
তখন কি তাদের মা বোনদের কথা মনে পড়ে
নাকি মানুষও একপ্রকার পশু?
মানুষ। অভিধানের পাতাজুড়ে লিঙ্গান্তরিত হতে হতে
একটি জীবন পার করে কখনো কি ভাবে?
মৃত্যুর পরে মৃতদেহের লিঙ্গ কী কাজে আসে!
তখন কি সে মানুষ হয়ে ওঠে, নাকি পুরুষ!
হে সভ্যতা তুমি আমায় বলো :
শ্রেষ্ঠত্বের প্রসঙ্গে-একে অপরের এই অবহেলা
পশুকে কতোটা মানুষ বানাতে পারে।
**
বেওয়ারিশ লাশ
সাদা অথবা বাতাবি অন্ধকার উবু হয়ে ঘুমিয়ে আছে-লাশকাটা ঘরে
তবুও, এই নিঝুম আঁধারে কয়েকটি লাশ ছড়িয়ে দিয়েছে সুবাস বাতাস-
কোনো কোনো মানুষের রক্তের ভেতরে।
সেইসব শবের পাশে কানামাছি রাতে বসে থাকে কালু ডোম একাকী
যদিও সে একা নয়। কখনো সে মৃতদের সাথে কথা কয়–
বলে : এখনো একটি বেওয়ারিশ লাশ মাটির গভীরে ঘুমাতে বাকি।
লোকে বলে এই লাশ নাকি মানব সভ্যতা নিয়ে খেলেছিল ধর্মতাস
তাই সে মর্গে শুয়ে আছে মাসের পর মাস।
উপর থেকে নির্দেশ আছে–
আজ রাতে শহর ঘুমিয়ে গেলে এই লাশটিকে করতে হবে দাফন
এই শীতের মায়াবি কুয়াশা লাশকে যেন পরিয়েছে সাদা কাফন।
এখন গভীর রাত, ঝিঁঝিঁপোকারাও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে
শুধু কালু ডোমের ঠেলাগাড়িতে জেগে আছে সেই বেওয়ারিশ লাশ
একবার কালু ডোম ঠেলার পিছনে এসে দেখে–এ কী সর্বনাশ,
লাশের বাম পায়ে নেই কোনো সামাধির টোকেন
এবার সে কী করে, এই লাশকে সমাধি দিবে ধর্ম অনুসারে
যেহেতু সে প্রতিবারে লাশের এই টোকেন দেখে–
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অনুসারে-যার যার ধর্ম মতে গোর দ্যায় কবরে।
আরো গভীর রাতে
কালু ডোম সমাধির চৌরাস্তায় এলে পরে ক্ষণিক দাঁড়িয়ে ভাবে–
আমার চারিপাশে থাকা, চার ধর্মের কোন গোরে–এই লাশ রাখা যাবে।
তারপর সে নিজেই কাফন খুলে হারিকেনের আবছা আলোতে দেখে–
এটি একটি কিশোর কিংবা কিশোরীর লাশ
যেন পৃথিবীর সব মায়া জড়িয়ে তার মুখে।
আবার বুকের দিকে তাকিয়ে দেখে–থ্যাৎলানো বুক
আরো নিচে তাকিয়ে দেখে–কালো রক্তে ক্ষতবিক্ষত জনুসন্ধি।
এই লাশটি যেন মনে করিয়ে দিল তার ছোট্ট মেয়ের কথা
এভাবেই সে লাশটির পিতৃত্বের বন্ধনে হয়ে গেল বন্দি।
লাশের জনুসন্ধি দেখে তার আর ধর্ম নির্ণয় হলো না
এখন সে কী করে–কোন ধর্মের কবরে রাখবে তারে।
প্রথম সে বেছে নিলো হিন্দু ধর্মের সমাধি
কিন্তু কোনো সায় দিলো না তার মন।
এভাবে সে মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্মের সমাধির পাশে লাশটি রেখে–
ব্যর্থ হলো বারেবারে।
সেই সময়ে অন্ধকার ঝাড়– দিয়ে পূর্বদিগন্তে প্রসারিত হচ্ছে সূর্য
তারপর সে সূর্যের দিকে দুইহাত নত করে বলে উঠলো–
হে সূর্য পৃথিবীতে এমন কোনো সমাধি নেই
যেখানে একজন মানুষের লাশ দাফন করা যায়।
তবে জেনে রাখো–আজ আমি এমন সমাধি রচনা করব
যেখানে কোনো হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয়
শুধুই মানুষের মৃতদেহ দাফন করা যাবে।
**
ডানা
একঝাঁক ক্লান্ত অতিথি পাখির সমুদ্রের গভীরে এসে অনুভব হলো–
তীরে ফিরতে পারব তো।
উপরে অনন্ত আকাশ নিচে জল–তারও বহুদূরে স্থল
আবার থেকে থেকে মেঘের গর্জন–নদীতে ঝড় উঠবে এই বুঝি।
কোথাও বিশ্রাম নেবার অবসর নেই, এখানে বিশ্রাম মানে অবধারিত মৃত্যু।
এভাবে আমিও তোমার আশ্রমে বিশ্রাম নিতে এসে–
নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি।
যেভাবে সঙ্গম আনন্দে সঙ্গীর হাতে প্রাণ সঁপে দেয় মাকড়সা।
সেই ক্লান্ত পাখিরা
তীরের অভিমুখে প্রাণপণে ডানা ঝাঁপটাতে ঝাঁপটাতে দেখে–
কারা যেন আকাশ থেকে বাতাস শুষে নিচ্ছে।
হায় পৃথিবী! বাতাসহীন আকাশে ডানার মূল্য আছে কি?
আছে কি বাতাসহীন পৃথিবীতে প্রাণের মূল্য!
প্রাণ, সে কী বাতাসের দেবতা ‘অনন্ত আকাশ’
যে আকাশে পাখি হয়ে বিচরণ করে মানুষের মন
কিংবা কিছু কিছু আকাশি কবিতা শ্বাসকষ্টে ভোগে বৃদ্ধ ভিখারির মতন।

