
Biography of Nurul Hoque
Nurul Hoque is a poet and essayist from Bangladesh.He has written several books but Twenty books of poetry is well known in his native.He has been engaged in creative writings for more than 30 years.Nurul was born on 08 March 1965 in the District of Comilla (Village Porikot, Gunabati) of former Tripura, Bangladesh.In the last decades he is ear – marked as a poet and essayist in Bengali and English literature.In today’s contemporary world of literature , poetry hs been developed and Nurul Hoque’s poetry is like a whiff of fresh air and creates mind-blowing aura of its own on a variety of themes, chiefly on peace, nature, love, boy as well as womanhood and divinity. Almost of his poems are marked for elegance of beauty and intimacy of appeal. His writings focus, among other things, the importance of English for a multi-lingual World society and for inter-cultural communication among nations; the need for value based education for the youth in the context of globalization; fostering peace, fellow-feeling, awareness of ecology, love for nature and non-human.
Mr Nurul has also been awarded as a World Laureate in Literature in the year 2018 from world nations writer union., Kazakhstan for his lifetime Achievements . Besides this he has awarded many international and national prestigious awards. Odyssey International literay Award, Romania,
Kafla International literary Award India, and Yasser Arafat International Peace Award 2019 , Palestine is the most enriched achievement in his career.
His poetry has translated in many languages like Romanian, Taiwanese , Uzbek, Japanese , Spanish and Chinese.
1
তার কথা বলবো না আর
নূরুল হক
তার কথা কোনদিন আর বলবো না
সে’ তো চলে গেছে সময়ের পতঙ্গ ডানায় ভর করে
বর্ণচ্ছটা প্রহরগুলো সঙ্গে নিয়ে
রেখে গেছে একাকিত্বের ঝরা পালক।
মগ্ন বাতাসে এখন আর তেমন গতি নেই
সোনাগলা জোছনায় দেখি শুধু
ছোপ ছোপ বিষাদের বিচূর্ণ দাগ…
জারুলের মগডালে মধ্যরাতে
হু হু করে কেদে ওঠে বিবর্ণ
বাতাস
কাব্যমুগ্ধ নিসর্গ বালিকা গর্ভভারে
ন্যূব্জ হয়ে পড়ে থাকে প্রসব প্রতীক্ষায়
বলবো না তার কথা কোনদিন সমুদ্র সৈকতে
বশীকরন মন্ত্রজলে আকন্ঠ নিমগ্ন আমিি
আজ একাকিত্বের গ্লানি পান করে
সীমাহীন নির্জনতা সাক্ষি রেখে চলে যাবো
তবুও তার কথা বলবো না কোনদিন।
I Will Not Talk About Her Anymore
Nurul Hoque
I will never talk about her again
She’s gone with the wings of time
The spectrum is with the guards
Left the feathers of loneliness.
Enthusiasm is missing now
in the subdued air
I only see the scars of sadness in the aureate moonlit.
On the crest of Zarul tree at midnight
cries the feeble wind
The poetic cosmos waits to take birth from womb of a girl
I won’t talk about her to the shore
I am immersed in the secret talks of subjugation
Swallowing the filth of loneliness today
I will leave behind witnesses of boundless solitude
Yet I will never talk about her.
2
একটি কবিতার মর্মকথা
নূরুল হক
একটি কবিতা শুনে
তোমার হৃদয়ের সবগুলো হাড়
ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল
আর এক এক করে ঝরে গেল সবগুলো পাতা
একবার তুমি প্রশ্ন করেছিলে
কাকে আমি বেশী ভালবাসি
তোমাকে না কবিতাকে
তোমার প্রশ্ন শুনে আমি
নির্বাসিত রাজার মতো
সহসা অতীতের গহবরে প্রবেশ করে
কবিতার আদলে তোমাকে পুণর্বার নির্মাণ করলাম
আমি জানি এবং
প্রাগৈতিহাসিক যুগ থেকেই পৃথিবীর সব কবি
জেনে আসছে
প্রেম এবং কবিতার পারস্পরিক
সহবাসের কথা
আমি তোমাকে কখনো কবিতা ভাবি
কখনো ভাবি কবিতার অনুষঙ্গ
আমার কবিতার সম্পুরক শক্তি
তোমাকে পুণর্বার জন্ম দিয়ে যে উপখ্যান আমি রচনা করেছি
কবির সকণ্ঠে শুনে তুমি চমকিত হবার বদলে বিরহকাতর আর ব্যকুল হয়ে পড়লে
আমি যখনই তোমার দীর্ঘশ্বাস শুনি
আমার বুকের ভেতর বয়ে যায়
দজলা ফোরাতের রক্তমাখা জলের প্রস্রবন
কবিতা নয় তোমাকেই বেশী ভালবাসতাম আমি
অথচ আজ তুমি আমার পৃথিবী থেকে
অন্য পৃথিবীর সন্ধানে উড়াল দিয়েছো।
The Essence Of A Poem
Nurul Hoque
Listening to a poem
All the bones of your heart
Broke into pieces
And all the leaves fell one by one
Once you asked me,
Who do I love more,
You or poetry?
I listened to your question
And like an exiled king
Suddenly entering the abyss of the past
I contrived you in the form of poetry
I know and
Know the poets of the world since time immemorial
Love and poetry’s conjugal loyality
I see in you my poetry, may be
Sometimes you are my muse
The powerhouse of my existence
The anecdote I wrote to your resurrection
Instead of becoming fascinated hearing the poet’s voice, you were estranged and perturbed
Whenever I hear your sigh,
The spring of the blood-stained water of the Tigris and Euphrates flows in my heart
I loved you more than poetry
But today deserting my world
You flew away in search of another world.
3
তুমি আসবে আবার
নূরুল হক
কালীগঙ্গা নদীর জলহীন বুক থেকে
থেকে উড়ে এলো গ্রীষ্মপোড়াতপ্তবালুকনা
আমি দাড়িয়ে আছি অদূরে বেউথা বন্দরে
ভালবাসার সুগন্ধি রুমাল উড়িয়ে
তুমি আসবে আবার
চৈত্রের আগুনমাখামাটি মাড়িয়ে
কবিতার কাছে। কবিতার খুনসুটির কাছে কোমল সৌন্দর্য স্পর্শ করে
জীবনের কাছে।
অতপর
নৈঃশব্দ ঠোঁটে ধরে তুমি এলে
আবেগের বৃষ্টিতে ভিজে ভিজে অবশেষে
এলে রুক্ষতা কেটে কেটে কবিতার কাছে
আলোকবর্ষকাল ধরে।
আমরা কেহই কবিতা নই
অথচ প্রতিটি জীবন কবিতার বহুবর্ণিলতায় ভরা
তুমি এলে জগৎ সংসার থেকে মুছে যায়
হীনতা দীনতা জঞ্জাল আর খরা।
You Will Come Again
Nurul Haque
From the parched bosom of
Kaliganga
Came flying some grains of hot sand
I am waiting there near the Beutha shore
Fluttering fragrant handkerchief of love
You will come again
Trampling the fire of Chaitra
To poetry.
Towards mischief of poetry holding to subtle beauty
Towards life.
Finally
You came holding the rim of silence
Wet in emotion
Shedding belligerence towards poetry
For years fathomless
Neither of us are poetry
But every life is embellished in poetry
Your advent in this world
Erases sin, hardship, filth and drought.
4
প্রতিটি দিবস হউক ভালোবাসা দিবস
নূরুল হক
লাল গোলাপের শফিক রেহমান
এমন একটি দিন আমদানির জন্য
আপনাকে লালগোলাপ সেলাম।
বাংলাদেশের প্রতিটি জনপদে এদিনে
আটলান্টিকের মুর্তিমান ঢেউ এসে
গ্রাস করে নিচ্ছে প্রজন্মের ছায়া
রাজপথ থেকে গলি ঘুপছি
সৈকত থেকে অরণ্যের পাদদেশ
শহরে বন্দরে কিম্বা পাড়া গাঁয়ে
প্রাথমিক বিদ্যালয়ের পেছনে
আড়ালে আবডালে
এখন নগ্নতার রক্তনীল উচ্ছ্বাস
ভালবাসা ভালবাসা খেলা
আপনার তারুণ্যনন্দিত দেহের
ভাঁজ পড়া প্রাগৈতিহাসিক কোঠরে
আর কি রহস্য লুকিয়ে রেখেছেন গোলাপ জনক।
হে আমার প্রিয় অগ্রজ
পাশ্চাত্যের ভুবনমোহন
লালগোলাপ সভ্যতায় আপনি সার্থক
ভীনদেশী চিন্তাচেতনায়
আমাদের বেহায়পনার পারদ এখন তুঙ্গে
প্রতি মুহূর্ত নয়
আমরা শুধু আজ ভালবাসা ভালবাসা খেলা করে
বাকী তিনশত চৌষট্টি দিনের জন্য ছুটি নেব।
Let Every Day Be Valentine’s Day
Shafiq Rehman of red rose
I bow before you to bring in such a day
A Red Rose salute to you.
Waves of Atlantic is washing away
The cities, towns and villages of Bangladesh
Of its sophistication and culture
Nudity shamelessly grasping the young minds
Foot of the forest to the beach
Port in the city or village or in the neighborhood
Or behind the kid’s playschool
The bloody blues of immodesty
Abusing recklessly
Your youthful body
Hidden in the prehistoric room
What more mystery will be unearthed
Tell me please Father of Rose.
Oh my beloved leader
Western education moulded only your persona
But we have only imitated the obscenity
In disguise of a false show off of love
I will take leave for the remaining three hundred and sixty four days.
5
পান করে মৃত্যুর আরক, চলে যাব
এখন পড়ন্ত বেলা। ফিরে দেখি পেছনের দিন
মৃত্যু মৃত্যু খেলা আঁখি পটে ভাসে স্মৃতির কঙ্কাল
যারা ছিল খুব কাছে তারা আজ অতি অর্বাচীন
ছেড়ে যাব সবকিছু পড়ে রবে সুপ্ত মহাকাল।
তোমাকে কখনো আর ডাকিব না ইশারা ইঙ্গিতে
বিজয় নিশান আর উড়াব না সমরে সম্মুখে
হিমের আগুন বুঝি বহিবেনা আসন্ন এ শীতে
যৌবনের কল্লোলিত ঢেউগুলো ভাঙ্গবেনা বুকে।
আমার অর্জন বলে কিছু নেই শূন্যতায় ভরা
লেখাজোখা কল্প কথা অকর্মণ্য বাহক ধারক
ছিল না বসন্ত কভু। সারাবেলা সাহারার খরা
তবুও প্রসন্ন আছি। পান করে মৃত্যুর আরক
চলে যাব বেলা শেষে হাস্যোজ্জ্বল প্রভূর হুকুমে
প্রত্যাশা করিনা কোন দিনক্ষণ যদি থাকি ঘুমে।
Will Leave After Having The Nectar of Death
Now it is dusk,
looking back at the escaped hours of day
I can see the game of death
The skeleton of memories
floats in the eyes
Those who are near to my heart
have grown old
Will leave everything behond
Only a dormant eternity will remain
I will never call you again in gestures
The sign of victory I will not fly in front of you in a war.
I think the fire of snow will not fall in this coming winter
The waves of youth will not break
in the heart.
There is nothing I could achieve,
Only carrier of meaningless dreams
All around me void reigns.
Spring never came to me, only Sahara’s aridity danced around.
Yet I’m happy sipping the essence of death
And will accept obediently
thee order of Supreme Lord
I don’t aspire for a special day if I’m asleep.

